কলঙ্কহীনা

MS ISLAM _ BDTutorials2
0

কলঙ্কহীনা 

জানিনা গো বিধি, আমি
পড়েছি কোন ফাঁদে,
তাঁহার জন্য মনটা আমার
সদায় কেন কাঁদে। 

তাঁহার সুখেই আমি সুখি
সে তো আছে সুখে,
কেন শুধু কষ্ট লাগে
তবু আমার বুকে।  



প্রত্ন স্মৃতি যত্ন করে
রেখেছি অন্তরে,
বুকটা যখন কষ্টে ভরে
স্মৃতি ভাসাই নয়ন জুড়ে।

কলঙ্কহীনা ছিলে তুমি  
ছিলে নাতো দোষী,
আমারি ভাগ্য আমায়
করেছে পরবাসী।

এখনো অবুঝ মনটা 
তোমায় খুঁজে মরে, 
তুমিকি আসবে ফিরে?
এই ও দীনের ঘরে।

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_অন্যধারা প্রকাশন 
Sahidul_77@yahoo.com

Post a Comment

0Comments
Post a Comment (0)