প্রেমের রাজমুকুট

MS ISLAM _ BDTutorials2
0

প্রেমের রাজমুকুট

তুমি আমার ঊষাকালের  
মিষ্টি কলতান,
সকালের ঘুম ভাঙ্গে আমার
শুনে তোমার গান।  

তুমি আমার মনের খাতায়
স্মৃতির চিরকুট,
তুমি আমার স্বপ্ন রাজ্যে
প্রেমের রাজমুকুট।


হাসলে তোমার মুক্তা ঝরে
কণ্ঠে ঝরে মউ,
তোমার জন্য ক্রেজি আমি
আমার সোনা বউ।

তুমি আমার প্রেম জাহানের
মিষ্টি মধুর সোহাগ,
তোমার পরশ সৃষ্টি করে
গভীর অনুরাগ।

তুমি আমার জীবন প্রদীপ
শান্ত ধ্রুবতারা,
তোমার অসীম দীপ্তি আমায়
করেছে পাগলপারা।

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_অন্যধারা প্রকাশন 

Post a Comment

0Comments
Post a Comment (0)