স্বর্গীয় সুধা

MS ISLAM _ BDTutorials2
0

মন দিয়েছ মন চেয়েছ
তুমি কত স্বার্থপর,
মেকি প্রেমের বাজারে
তুমি খাঁটি নাগর।

ভালবাসায় নাইরে কোন
স্বার্থ বিনিময়,
মনের অজান্তেই মন
আরেকজনের হয়।

মিটার দিয়ে যায়না মাপা
ভালবাসার মান,
স্বয়ংক্রিয় দুটি দেহে
যেন একটি প্রাণ।  






যার বদলে মিটে কারো
মনের ক্ষুধা
দাম দিয়ে কি যায়রে কেনা
স্বর্গীয় সুধা?

চাওয়ার জিনিস প্রেম নয়,
চায় যে, স্বার্থপর,
স্বার্থপরের সাথে তোরা
বাধিসনারে ঘর।

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ অন্যধারা প্রকাশন

Post a Comment

0Comments
Post a Comment (0)