তুমি মানবি! নাকি পরি?
তুমি কি মেরূপ্রভা!
ভোর সকালে, ঊষার কুলে,
ক্ষনিক কালে, দেখা মেলে,
আবার অলক্ষ্যে যাও চলে।
তুমি কি কায়া, না ছায়া?
মধ্যাহ্নকালে, তুমি উঠো জ্বলে,
বিকেল হলে, সন্ধা ঘনিয়ে এলে,
আবার অলক্ষ্যে যাও চলে।
তুমি মানবি! নাকি পরি?
তুমি এলে, হৃদয় দোলে,
ধরতে গেলে, নিলীন হও নীলে,
আবার অলক্ষ্যে যাও চলে।
তুমি কি মেঘাচ্ছন্ন শশী?
মিষ্টি গালে, হাস মেঘের আড়ালে,
মেঘ সরলে, তোমার দেখা মেলে,
আবার অলক্ষ্যে যাও চলে।
তুমি কি ক্ষীণালোক!
সন্ধ্যা কালে, ওই পশ্চিম নীলে,
চল হেলেদুলে, মিহি রাঙাচলে,
আবার অলক্ষ্যে যাও চলে।
তুমি কি কাল বৈশাখী ঝড়?
চৈত্র গেলে, তোমার আভাস মেলে,
খেল ধ্বংস লীলে, সকল তছনছ হলে,
আবার অলক্ষ্যে যাও চলে।
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ অন্যধারা প্রকাশন
.jpg)