আশা বেধে রাখি

MS ISLAM _ BDTutorials2
0
আশা বেধে রাখি

দিনটা ছিল ১৫ই নভেম্বর,
মনে আমার আঘাত হানে ঐশ্বরিক ঝড়।

দেখেছিলাম সেদিন তোমায়
বাংলাদেশ বিমানে,
এমনি করে আঘাত হানবে
কে জানে?

তুমি পল্লিবালা! না বিমানবালা?
আমি ভাবছি ভুল? নাকি প্রণয়ী ফুল?

অপলক নেত্রে দেখেছিলাম
তোমার মিষ্টি কাষ্ঠহাসী,
অবাক হয়ে শুনেছিলাম,
সুরেলা বানী রাশি।

তোমাকে, খুব দেখতে ইচ্ছে করছে
ওহে কুহেলিকা,
ইচ্ছে বুঝি অপূর্ণই থাকবে, কারণ
তুমি যে উড়ন্ত বালিকা,

তোমার কথা মনে করে
জলে ভরে আঁখি,
তবু আশা বেধে রাখি,
পথপানে চেয়ে থাকি।

স্যাটেলাইট ভুবনে আমি, উড়িয়ে দিলাম স্মৃতি
যেদিন দেখবে লেখা, হয়তো থাকবে একা,
সেদিন বুঝবে ঋতি, কতটা তোমার প্রতি,
ছিল মোর প্রীতি।  


মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ অন্যধারা প্রকাশন

Post a Comment

0Comments
Post a Comment (0)