প্রেমফাঁসী

MS ISLAM _ BDTutorials2
0
প্রেমফাঁসী

তোমরা যাকে বল ফুল
আমি বলি ভুল,
নইলে কেন সুখ আমার
হয়ে যায় নির্মূল?

তোমারা যাকে বল মিষ্ট
আমি বলি কষ্ট,
নইলে আমার সোনার জীবন
হবে কেন নষ্ট?

তোমরা বল ভালবাসা
আমি বলি সর্বনাশা,
নইলে কেন জীবন আমার
দুঃখে হবে ঠাসা?

তোমরা যারে বল মালা
আমি বলি জ্বালা,
নইলে কেন অঙ্গ জ্বলে
হবে আমার কালা?

তোমরা যাকে বল হাসি,
আমি বলি সর্বনাশী,
নইলে কেন কণ্ঠে আমার
পড়বে প্রেমফাঁসী?

তোমরা বল বন্ধুত্ব
আমি বলি অন্ধত্ব,
অন্ধের মতো ভালবাসাই
বন্ধুত্বের মহত্ত্ব।


মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ অন্যধারা  প্রকাশন 
Sahidul_77@yahoo.com

Post a Comment

0Comments
Post a Comment (0)