নির্বাক নিসর্গ যখন
অন্ধকারে ভাসে,
তখনো তোমার জ্যোতি
ঝলমলিয়ে হাসে।
প্রশান্ত রজনী যখন
ঘুমের ঘোরে সবাই,
নিগূঢ়তার মাঝেই আমি
তোমায় খুঁজে পাই।
উর্বীরূহের পাতার শব্দে
ভাঙ্গে নির্জনতা,
পূণ্যলোকে বিকাশ করছে
তোমার উজ্জ্বলতা
নীরদ আর চন্দ্র যখন
খেলছে লুকোচুরি,
লক্ষ তারা গাইছে সবে
ঐশ্বর্য তোমারি।
চন্দ্রসুধায় আপ্লুত যখন
শান্ত সুপ্ত রজনী,
চন্দ্রতারা অধির সবাই
তোমার স্তবে সজনী।
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_অন্যধারা প্রকাশন