যোগবিয়োগ সব ভুল

MS ISLAM _ BDTutorials2
0

বয়স আমার নয়তো অনেক বেশী
আবার নইতো কচি খোকা, 
কেন যেন, মনে হয় অনেক বেশী
আমি একটি বোকা।

ছোট্ট জীবন থেকে হয়ে গেছে ক্ষয়
অনেক ফুল
কেন যে আজ খুব বেশী মনে হয়?
যোগবিয়োগ সব ভুল।

কেন যে মোরা বেঁধেছিলাম 
বালুর তীরে ঘর,
জোয়ারে ছিলো ভালো ভাঁটার টানে 
ঘর হলো নড়বড়

সারা জীবন গনিত শিখেছি
একে একে দুই,
২ হতে ১ বিয়োগে ০ পেয়েছি 
তুই সজনী কই।   

দুই ভুবনের সঙ্গী যে মোর
বেঁচে থাকার আশ,
প্রাণনাথকে না পেলে মোর
জীবন সর্বনাশ।

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_অন্যধারা প্রকাশন 

Post a Comment

0Comments
Post a Comment (0)